সৌদির পর এবার পাকিস্তানকে আমিরাতের চাপ 

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৩:০৭

এবার পাকিস্তানকে বকেয়া টাকা শোধের জন্য চাপ দিলো সংযুক্ত আরব আমিরাত। এর আগে  ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ শোধ করতে পাকিস্তানকে চাপ দেয় সৌদি আরব।  

বিশেষজ্ঞদের ধারণা, আমিরাতের এই চাপের ফলে ইসলামাবাদের অর্থনৈতিক সংকট আরও বাড়বে।  

জানা যায়, সৌদি আরবকে দুই কিস্তিতে ২ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধের পর শেষ দফায় আরও এক বিলিয়ন মার্কিন ডলার জোগাড়ের চেষ্টায় পাকিস্তান।

ঠিক সেই মুহূর্তেই ২০১৮ সালের ডিসেম্বর মাসে দেওয়া ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রথম কিস্তি ফেরত চাইলো  সংযুক্ত আরব আমিরাত।  

তবে এনিয়ে এখন পর্যন্ত পাকিস্তান কোনো মন্তব্য করেনি। 

ইত্তেফাক/এসআর/কেকে