একজন ব্যক্তির দেহে করোনা শনাক্ত হওয়ার পর অস্ট্রেলিয়ার পার্থ শহরে পাঁচদিনের লকডাউন জারি করা হয়েছে। জানা গেছে, আক্রান্ত ঐ ব্যক্তি একটি কোয়ারেন্টাইন হোটেলে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে ছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার রাত পর্যন্ত এই লকডাউন জারি থাকবে। এই সময়ের মধ্যে স্কুল, রেস্টুরেন্ট, বার,সিনেমা এবং জিম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আর শুধুমাত্র প্রয়োজনীয় কারণে স্থানীয়রা মাস্ক পরে বাইরে যেতে পারবেন।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার মার্ক ম্যাকগোয়ান বলেন, আমরা যেন এটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি ও কমিউনিটি সংক্রমণ ঠেকাতে পারি সেজন্যই এই ব্যবস্থা।’
পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ। শহরটিতে গত ১০ মাস ধরে স্থানীয়ভাবে কেউ করোনা আক্রান্ত হননি।
ইত্তেফাক/এআর
