ভিয়েতনামে অস্ট্রেলিয়ার গণতন্ত্রকর্মী আটক

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৯:৪৫

অস্ট্রেলিয়ার নাগরিকত্বপ্রাপ্ত প্রখ্যাত এক ভিয়েতনামী গণতন্ত্রকর্মী দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন। শুক্রবার অস্ট্রেলিয়ায় তার সহকর্মীরা এ কথা জানিয়েছেন।

জানা গেছে, হো চি মিন সিটি ফিরে এলে অস্ট্রেলিয়ার নাগরিক চাউ ভান খামকে ভিয়েতনাম কর্তৃপক্ষ গ্রেফতার করে। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার এক ব্লগার ও লেখককে গ্রেপ্তার করেছিলো চীনের কর্তৃপক্ষ।

চাউ ভান খামের সহকর্মী ফু নগুয়েন জানান, অবসরপ্রাপ্ত এই ব্যবসায়ী দেশটির ‘তথ্য-অনুসন্ধান’ মিশন-এ রয়েছে। তিনি কম্বোডিয়া হয়ে অনুপ্রবেশ করেছিলেন।

আরও পড়ুনঃ ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে জবি শিক্ষার্থী নিহত

গ্রেফতারকৃত ব্যক্তি ‘ভিয়েট টান’ নামক অন্যতম সরকার বিরোধী দলের সদস্য, হ্যানয় কর্তৃপক্ষ তাদের সন্ত্রাসী বলে মনে করে। কর্তৃপক্ষ ভিয়েট টান দলটিকে ‘সন্ত্রাস উস্কানীমূলক’-বলে চিহ্নিত করে নিষিদ্ধ করেছে।

ইত্তেফাক/টিএস