ভারত-চীন সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় রাশিয়া 

আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৩:০৪

ভারত এবং চীনের সীমান্ত সংকট নিয়ে শান্তিপূর্ণ সমাধান চায় রাশিয়া। এছাড়া সংকট সমাধানে চীন এবং ভারত যে চুক্তিতে পৌঁছেছ সেটিকেও রাশিয়ার পক্ষ স্বাগত জানানো হয়েছে। 

এ নিয়ে বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র  মারিয়া যাখারোভা বলেন, আমরা চীন-ভারত সীমান্ত পর্যবেক্ষণ করছি। আমরা আশা করি উভয় পক্ষই আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসেবে দায়িত্ব নিয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে গ্রহণযোগ্য শান্তিপূর্ণ সমাধান করবে। 

সম্প্রতি হিমালয়ের পশ্চিমাঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে সম্মত হয়েছে চীন-ভারত। লাদাখের বিতর্কিত এই সীমান্ত অঞ্চলে দুই দেশের মধ্যে মাসখানেক ধরে অচলাবস্থার পর এই চুক্তি হয় ।   গত বছরের এপ্রিল-মে থেকেই লাদাখে সীমান্ত নিয়ে চীন ও ভারতের বিরোধ চলছে। 

ইত্তেফাক/এআর