করোনা নিয়ন্ত্রণের চেষ্টায় এই সপ্তাহে আফগানিস্তানের সাথে যোগাযোগের তোড়খাম স্থলপথটি বন্ধ করে দিয়েছে পাকিস্তান। একজন কর্মকর্তা ফাজা আফগান নিউজকে এ কথা নিশ্চিত করেছেন বলে উল্লেখ করেছে জাস্ট আর্থ নিউজ। এখন পর্যন্ত পাকিস্তানে মোট ১৮ হাজার ৬৭৭ জন মৃত্যুবরণ করেছেন। পাক-আফগান সীমান্ত বিশ্বে ডুরান্ড লাইন বলে পরিচিত।
প্রতিবেদনে বলা হয়, ঐ কর্মকর্তা বলেছেন, বুধবার ডুরান্ড লাইন (তোড়হাম) এবং ইরান সীমান্তের সমস্ত রুট সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে। গত রবিবার প্রতিবেশি দেশগুলোর সঙ্গে ভূমি পারাপার পরিচালনা নীতিটি সংশোধন করার ঘোষণা দেওয়া হয়। তখন থেকেই সীমান্ত পথ বন্ধের পরিকল্পনা শুরু হয়।
ইত্তেফাক/এসএ
