পর্নোগ্রাফি দমনে কঠোর হচ্ছে চীন সরকার। দেশটি পর্নোগ্রাফি রুখতে নতুন করে করেছে নানা নিয়ম। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অনলাইনে পর্ন দেখানো হচ্ছে এমন খবর ‘সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের অফ চায়না’কে দিতে পারলেই মিলবে পুরষ্কার। সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে চীন।
পুরষ্কার হিসেবে দেওয়া হবে বিশাল অঙ্কের টাকা। বাংলাদেশী টাকায় তা অর্ধ কোটির বেশী।
সামাজিক অবক্ষয় রুখতে ও দেশের ঐক্য নষ্ট যেন না হয় তা করতে এমন নিয়ম করেছে দেশটি বলে জানানো হয়। এছাড়া কেউ যাতে ভুয়া খবর ছড়িয়ে দেশের শান্তি নষ্ট না করে তা রুখতেও করেছে কঠোর নিয়ম।
ইতিমধ্যে ‘সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের অফ চায়না’ তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রায় ৯৮০০ ভুয়া প্রোফাইলকে সরিয়ে দিয়েছে৷ কারণ হিসেবে জানায়, এসব প্রোফাইল থেকে ভুয়া নিউজ ছড়ানো হত। এছাড়া ওইসব প্রোফাইলের বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগও আনা হয়।
ইত্তেফাক/এসআর
