পেরুতে নৌ দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানি

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৭:২৩

পেরুর আমাজনে দুইটি নৌকার মুখোমুখি সংঘর্ষে ১১ যাত্রী প্রাণ হারিয়েছে। নিখোঁজ হয়েছে আরো বেশ কয়েকজন। সরকারী সূত্রে এ খবর বলা হয়েছে।

রাষ্ট্রীয় টিভি চ্যানেলে বলা হয়েছে, রবিবার মুয়ুনায় হুয়াল্লাগা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ভোরের দিকে ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী একটি নৌকার সাথে বিপরীত দিক থেকে আসা মালবাহী নৌকার সংঘর্ষ ঘটে। এতে ১১ জনের প্রাণহানি এবং ছয় জন আহত হয়েছে। 

At least 11 killed in Peru river accident | theindependentbd.com

সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে মুয়ুনার হুয়াল্লাগা নদীতে মালবাহী একটি বার্জের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী নঊকাটি ডুবে অন্ত্যত ১১ জনের মৃত্যু হয়। এখনো অনেক যাত্রী নিখোঁজ। উদ্ধারকর্মীরা এখনো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।

ইত্তেফাক/এএইচপি