মির্জাপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৪

বকেয়া বেতনের দাবিতে শ্রমিক-কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। আজ মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলের এজি টেক্সটাইল মিলের শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেছিলেন।

খবর পেয়ে মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির পুলিশ শ্রমিকদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। 

মিলের শ্রমিকরা অভিযোগ করেন, ২০০২ সালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সঙলগ্ন গোড়াই শিল্পাঞ্চলে এজি টেক্সটাইল মিল প্রতিষ্ঠান করেন শিল্পপতি মো. আনোয়ার হোসেন। দক্ষ পরিচালনা ও ব্যবস্থাপনার অভাবে মিলটি দিন দিন লোকসানে পরিনত হয়।আর্থিক সংকটের কারনে মিলের প্রায় দুই শতাধিক শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা বন্ধ হয়ে যায়। সিবিএ নেতাদের অনুরোধে গত ২৬ জানুয়ারি মালিক পক্ষ তাদের বকেয়া বেতন-ভাতা দেওয়ার আশ্বাস দেন। কিন্ত গত ২০-২৫ দিন পার হয়ে গেলেও মালিক পক্ষ শ্রমিকদের বকেয়া বেতন ভাতা না দেওয়ায় আজ মঙ্গলবার তারা মিলের ভিতরে প্রতিবাদ সমাবেশ করে।ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে গোড়াই ইউনিয়ন আওয়ামীলীগের নের্তৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করেন।

আরও পড়ুন: সৌদিতে সেই শতাধিক প্রবাসী এখন রাস্তায়

পরে মালিক পক্ষের মধ্যে মিলেল ম্যানেজার বজলুর রশিদ, গোড়াই ইউনিয়ন আওযামী লীগ (পূর্ব) সভাপতি ও সিবিএ নেতা মো. আশরাফ খান, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন ভুইয়া ঠান্ডু, বিল্টু খান, দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বজলূর রশিদ, এএসআই মো. আলাউদ্দিনসহ শ্রমিকদের সমন্ময়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় দুই এক দিনের মধ্যে মালিক পক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়েছে।

দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বজলূর রশিদ বলেন, ‘শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলেও ফলপ্রসু আলেচনার পর রাস্তা অবরোধ করেনি।’

ইত্তেফাক/কেকে