নির্বাচন নিয়ে আলোচনার পরই আইসিইউতে চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২২:৪৪

নির্বাচন নিয়ে আলোচনার পরেই অসুস্থ হয়ে পড়েছেন চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলো জেমান। তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার (১০ অক্টোবর) এখবর দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

অসুস্থ হওয়ার আগে প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিচের সঙ্গে আলোচনা করছিলেন ৭৭ বছর বয়সী প্রেসিডেন্ট মিলো। তিনি বর্তমানে প্রাগের সেন্ট্রাল মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

প্রাগের পশ্চিমে লেনিতে প্রেসিডেন্ট প্যালেসের বাইরে থেকে ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, একটি অ্যাম্বুলেন্স পুলিশ এসকর্ট ও কয়েকটি লিমোজিন নিয়ে কম্পাউন্ড থেকে বেরিয়ে যাচ্ছে। গত কয়েক বছর ধরেই নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন মিলো জেমান।

ইত্তেফাক/এসএ