মেঘনা থেকে নিখোঁজ কোস্টগার্ড সদস্যের মরদেহ উদ্ধার

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৩:৪৪

বরিশালের মেঘনা নদী থেকে নিখোঁজের দুইদিন পর কোস্টগার্ড সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী থেকে কোস্টগার্ড সদস্য পারভেজের মরদেহ উদ্ধার করা হয়।

কোস্টগার্ড বরিশাল স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট এস এম তাহসিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ব্যাপক তল্লাশি চালানোর পর কোস্টগার্ড পারভেজের লাশ উদ্ধার করেছে।’

জানা গেছে, মঙ্গলবার ভোরে হিজলার মেমানিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে জেলেদের ট্রলারের সঙ্গে কোস্টগার্ডের ট্রলারের সংঘর্ষ হয়। এতে কোস্টগার্ডবাহী ট্রলার থেকে কোস্টগার্ডের দুইজন সদস্য নদীতে পড়ে যায়। এরপর থেকে পারভেজ নামে এক সদস্য নিখোঁজ ছিলো।

ইত্তেফাক/এএএম