সবাই মিলে কাজ করলে দেশের উন্নয়ন সম্ভব : আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ২০:১২

ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের চেয়্যারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সবাই মিলে কাজ করলে দেশের উন্নয়ন করা সম্ভব।

শুক্রবার দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া যাওয়ার পথে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। এ সময় তিনি পাটুরিয়া ঘাটে কাত হয়ে যাওয়া ফেরি উত্তোলন হয়েছে কি না সেই বিষয়ে খোজ খবর নেন। তার সফর সঙ্গী ছিলেন নাতি রাইয়ান হোসেন ও ব্যক্তিগত সহকারী মেজবাহ উদ্দিন।

এ সময় ফেরিঘাটে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির সহকারী পরিচালক জিল্লুর রহমান, জাতীয় পার্টি জেপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকি আবু, সাংবাদিক এ কে আজাদ, মোহাম্মদ আক্তারুজামান মৃধা নজরুল ইসলাম, সফি আলমসহ স্থানীয় জেপির নেতারা। 

 

 

ইত্তেফাক/ইউবি