মাগুরায় দুই দিনব্যাপী বাউল উৎসব অনুষ্ঠিত 

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৬:১৫

শনিবার (৬ নভেম্বর) বিকালে মাগুরায় দুই দিনব্যাপী বাউল উৎসব শেষ হয়েছে। কুষ্টিয়ার লালন শাহের ৩৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার ভক্তও অনুসারীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন। শহরের দোয়ারপাড় সুফি বাউল সাধু গুরু সেবাসংঘ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  শুক্রবার রাতে এ অনুষ্ঠান শুরু হয়েছিল।  

দুইদিন ব্যাপী বাউল  উৎসবে বাউলও লালনগীতি সংগীত পরিবেশন করেন প্রখ্যাত বাউল শিল্পী নিজামউদ্দিন লালনী, বাউল আলমগীর হোসেন, খোকন বাউল প্রমুখ  লালন শিল্পীরা। 

উৎসবে মাগুরা. যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলা থেকে ৪ শতাধিক বাউল সাধক ও শিল্পী অংশ নেন। ছাড়াও বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। শুক্রবার রাতে শুরু হয়ে আজ শনিবার বিকালে ভোজের মাধ্যমে শেষ হয় দুদিন ব্যাপী বাউল উৎসব। সারা রাত দিন ধরে চলে লালন ও বাউল গান। 

আয়োজকরা জানান, মাগুরার লালন ফকির এর মৃত্যু বাংলা ১৩৯১ সালের ২০ কার্তিক। সে উপলক্ষে তার ৩৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইত্তেফাক/ ইআ