শেখ হাসিনা করোনা মোকাবেলা করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন: নিক্সন চৌধুরী

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ২০:৩৬

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনা মহামারি করোনাভাইরাস মোকাবেলা করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধায় উপজেলার আকটেরচর ইউনিয়নে ২৮ লক্ষ টাকা ব্যয়ে সাইদ বেপারী কমিউনিটি ক্লিনিক উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

নিক্সন চৌধুরী বলেন, শেখ হাসিনার সরকার চিকিৎসা সেবায় জনগণের দৌড়গোড়ায় পৌঁছেছে। তাই জনগণের সেবা দিতে প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় কমিউনিটি ক্লিনিক নির্মান করে চিকিৎসা সেবা দিচ্ছে। মধ্য আয়ের দেশ থেকে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তিত করার জন্য শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনিন কল্পনা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফয়সল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার প্রমুখ।

ইত্তেফাক/এনএ