রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার সন্তান নিহত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৬:২২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খোকন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। 

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ সেখ সড়ক দুর্ঘটনায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। খোকন পৌরশহরের শিবদিঘী এলাকার বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, খোকন মোটরসাইকেলযোগে নেকমরদ থেকে রাণীশংকৈল আসছিলেন। অপরদিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে ফায়ার স্টেশনের সামনে  মুখোমুখি সংঘর্ষে খোকন পাকা সড়কে ছিটকে পড়ে খোকন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইত্তেফাক/কেকে