আশুলিয়ায় পলিথিনে মোড়ানো মানুষের পা উদ্ধার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৮:৩৬

সাভারের আশুলিয়ায় ময়লার স্তূপের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় মানবদেহের পায়ের কাটা অংশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি কোন পুরুষের বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ১০০ গজের মধ্যে পায়ের কাটা অংশের খবর পায় পুলিশ। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ময়লার স্তূপের পাশ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় পায়ের কাটা অংশ উদ্ধার করে। এরপর আশপাশের বিভিন্ন স্থানেও খোঁজ করেন তারা। এছাড়া আশুলিয়ার বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনা বা অন্য কোন দুর্ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা তারও খোঁজ নেন পুলিশ সদস্যারা। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, খুব বেশি ধারালো নয় এমন কিছু দিয়ে পা কাটা হয়েছে এবং এটি পুরুষের বলে মনে হচ্ছে। কাটা অংশটি ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

 

ইত্তেফাক/এমএএম