সিরিয়ায় আইএসের ১৮ বিদেশি সদস্য নিহত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৪, ১৩:০১

সিরিয়ায় দ্য ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস/আইএস) জঙ্গি বাহিনীর ১৮ জন বিদেশি সদস্য নিহত হয়েছে। রাক্কা শহরে সিরিয়ার সরকারি বাহিনীর বোমা হামলায় তারা নিহত হন।
সিরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণরত একটি মানবাধিকার সংস্থা জানায়, বৃহস্পতিবার আইএস জঙ্গিদের ওপর আকাশপথে হামলা চালানো হয়। এতে আইএসের ১৮ জন বিদেশি সদস্য নিহত হয়েছেন। যে ভবনে বোমা হামলা চালানো হয়, সেটি জঙ্গিরা সদর দফতর হিসেবে ব্যবহার করতেন।