ভারতে ২ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে চীন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ২১:০২



ভারতের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন খাতে প্রায় দুই হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে চীন। বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতামূলক ওই চুক্তির ‍আওতায় চীন পাঁচ বছর ধরে ভারতে এ বিনিয়োগ করবে।
বৃহস্পতিবার সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, চীন আগামী পাঁচ বছরে ভারতে দুই হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। তিনি আরও জানান, ভারত ও চীন বেসামরিক পর্যায়ে শিগগির পারমাণবিক সহযোগিতা সংলাপ শুরু করবে। এই উদ্যোগ জ্বালানি সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।