রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরিচালক নিয়োগের সিদ্ধান্ত ব্যর্থ: অর্থমন্ত্রী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ২১:৩৩
 
 
 
 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে পরিচালক নিয়োগের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা ব্যর্থ হয়েছে। এখন থেকে অভিজ্ঞ ও পেশাদারদের নিয়োগ দেয়া হবে। এরই মধ্যে তা শুরুও হয়েছে। বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এখন পরিস্থিতি পাল্টেছে। ব্যাংকগুলো দিন-দিন ভালো করছে। কেননা সমস্যা কবলিত ব্যাংকগুলোর পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। ধীরে ধীরে সবগুলো ব্যাংকের পর্ষদই পুনর্গঠন করা হবে বলে তিনি উল্লেখ করেন।