মেয়ে ও ৬ নাতি-নাতনীকে হত্যার পর আত্মহত্যা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৩৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার এক লোক গুলি করে তার মেয়ে ও ছয় নাতি-নাতনীকে হত্যার পর আত্মহত্যা করেছেন।
গিলক্রিস্ট কাউন্টির শেরিফ রবার্ট স্টাল্ট জানান, বেল শহরে এই ঘটনা ঘটে। হত্যাকারীর নাম ডন চার্লিস স্পিরিট (৫১)।
নাতি-নাতনীদের মধ্যে সবচেয়ে ছোট জনের বয়স ছিল তিন মাস এবং সবচেয়ে বড় জন ছিল ১০ বছর বয়সী। খবর এএফপি’র।
শেরিফ বলেন, আমি আমার দীর্ঘ পেশাগত জীবনে এ ধরনের ঘটনা দেখিনি।
তিনি আরো বলেন, আমরা এই পরিবার ও সম্প্রদায়ের জন্য সবাইকে প্রার্থনা করার জন্য অনুরোধ করছি।
বিবিসির খবরে জানানো হয়, স্পিরিটের সহকর্মী শুলজ বৃহস্পতিবার বিকালে গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং তার সঙ্গে যোগাযোগ করেন। আর এরপরই খুনি স্পিরিট নিজেও আত্মহত্যা করেন।
মেয়ে ও মেয়ের ৬ সন্তানকে হত্যার বিষয়কে ইঙ্গিত করে শুলজ বলেন, আমি এ ধরনের কোনকিছু দেখিনি।
তিনি আরও বলেন, এই শহর, এই সমাজ এ ঘটনায় ভেঙ্গে পড়বে। এটি ছোট্ট একটি শহর। এখানে সবাই আমরা পরিবারের মতো। আমরা এই এখানকার সমাজ ও পরিবারের জন্য প্রার্থনার আহ্বান জানাই।
স্পিরিট আত্মহত্যা করার পর পুলিশ বাড়িটিতে আরও ৭টি মরদেহ খুঁজে পায়। যদিও সেখানে আরও মানুষ ছিলেন যারা এখনো জীবিত। কিন্তু পুলিশের কাছে পূর্বপরিচিত স্পিরিটিই এই ঘটনার প্রধান সন্দেহভাজন।
ফ্লোরিডার সংশোধন বিভাগসূত্রে জানা গেছে, স্পিরিটের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র বিষয়ক নিষেধাজ্ঞা ছিল। ২০০৬ সালে তিনি এ থেকে মুক্তি পান।
৩৫০ জন অধিবাসীর বেল শহরটি গাইনেসভিল্লে থেকে ৩০ মাইল পশ্চিমে অবস্থিত।