বাংলাদেশকে ডাকোটা বিমান উপহার ভারতের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৪, ১৯:১৮
 
 
 
 
বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক পুনর্জীবিত করার লক্ষ্যে একটি পুরানো ডাকোটা বিমান উপহার দিয়েছে ভারতের বিমান বাহিনী (আইএএফ)। তাদের জাদুঘর থেকে বাংলাদেশ বিমানবাহিনীকে বিমানটি উপহার দেয়া হয়। শুক্রবার ভারতের ইকোনমিক টাইমসের অনলাইনে প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে।
আইএএফের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বিমান বাহিনীর কাছ থেকে আনুষ্ঠানিক অনুরোধের পর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক বিবেচনা করে আইএএফের জাদুঘর থেকে বাংলাদেশকে একটি ডাকোটা বিমান উপহার হিসেবে দেয়া হয়েছে। বিমান বাহিনীর পালাম ঘাঁটিতে থেকে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মুহাম্মদ এনামুল বারী এটি গ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ডাকোটা বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাংলাদেশ বিমানবাহিনী গঠনেও এই বিমানের অবদান ছিল।  ১৯৪৭-৪৮ সালের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে সেনা পরিবহনে বিমানটি ব্যবহূত হয়েছে।