ঈদ-উল-আযহা ও দুর্গা পূজা উপলক্ষে রবিবার থেকে সারাদেশে নায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি)। চিনি, সয়াবিন তেল, পামঅয়েল ও নেপালী মসুর ডাল বিক্রি করা হবে। চিনি প্রতি কেজি ৪৩ টাকা, নেপালী মসুর ডাল ১০৩ টাকা, তুরস্কের মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি লিটার সয়াবিন ১০৭ টাকা, পামঅয়েল ৭৫ টাকা দরে বিক্রি করা হবে।
ঢাকায় ২৬টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি ও জেলা শহরগুলোতে ২টি করে খোলা ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।
রাজধানীতে প্রেসক্লাবের সামনে, সচিবালয় গেট, ফকিরাপুল বাজার ও আইডিয়ার স্কুল জোন, শান্তিনগর বাজার, মতিঝিলস্থ শাপলা চত্ত্বর, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, বাসাবো বাজার, যাত্রাবাড়ি মোড়, কাপ্তান বাজার, মিরপুর ১২ নম্বর, ছাপড়া মসজিদ ও পলাশী বাজার, গোলাপ শাহ মাজার, জিগাতলা কাঁচাবাজার, ফার্মগেটস্থ খামারবাড়ি, মহাখালী কাঁচাবাজার, রামপুরা বাজার, বণশ্রী বাজার, আগাঁরগাও বাজার, শেওরাপাড়া, মিরপুর ১০ গোলচত্ত্বর, কচুক্ষেত, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট, আব্দুল্লাহপুর বাজার, মিরপুর কালশী মোড় বাজারে টিসিবির পণ্য বিক্রি করা হবে।
