প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এমটিবির অনুদান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ০১:১৩

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। সম্প্রতি গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এক কোটি টাকা অনুদানের চেক তুলে দেন এমটিবির ভাইস চেয়ারম্যান এম এ রউফ জেপি এবং পরিচালক কিউ এ এফ এম সিরাজুল ইসলাম।