কানাডায় হারিয়ে যায় পাক বিমানবালারা

আপডেট : ১৮ অক্টোবর ২০১৪, ১২:০৪
পাকিস্তানি বিমানবালারা কানাডায় এসে হারিয়ে যান। তারা বিভিন্ন সময়ে কাজে কিংবা বেড়াতে এসে নিখোঁজ হয়ে পড়েন। এক খবরে প্রকাশ, এ পর্যন্ত ১৬ জন পাক এয়ার হোস্ট আর তাদের স্বদেশে ফিরে যাননি। ফলে তাদের বিরুদ্ধে এয়ার লাইন্সের বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।