মালিতে প্রথম ইবোলা রোগীর মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০১৪, ১৪:৫১
মালিতে প্রথম ইবোলা আক্রান্ত দুই বছরের মেয়ে শিশুটি শুক্রবার মারা গেছে। শিশুটি সম্প্রতি তার দাদির সাথে প্রতিবেশী দেশ গিনি সফরে গিয়ে ইবোয়ায় আক্রান্ত হয়। খবর: এএফপির।
এর আগে মালির স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছিল, দেশে প্রথমবারের মত এক শিশুর শরীরে ইবোলা ভাইরাস শনাক্ত করা হয়েছে। বুধবার পশ্চিমাঞ্চলের কায়েস শহরের একটি হাসপাতালে ঐ শিশুর স্বাস্থ্য পরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এরপর ঐ শিশু এবং তার সংস্পর্শে আসা অন্যান্যদের আলাদা করে রাখা হয়েছে।
পশ্চিমাঞ্চলের কায়েস শহরের গভর্নর ওই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।