চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকার বারইপাড়া বস্তিতে অগ্নিকান্ডে ১৩টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রায় সোয়া একঘন্টা স্থায়ী এই অগ্নিকান্ডে ২টি সেমিপাকা ঘর এবং ১১টি কাঁচাঘর পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের খবর পেয়ে আগ্রাবাদ, কালুরঘাট এবং চন্দনপুরা স্টেশন থেকে তিনটি অগ্নিনির্বাপক গাড়ী ঘটনাস্থলে আসে। আগ্রাবাদ ফায়ারকন্ট্রোল জানায়, চুলার আগুন থেকে সন্ধ্যা পৌণে ৭টায় আগুনের সূত্রপাত হয়। রাত সোয়া ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীরা অগ্নিকান্ডস্থল থেকে প্রায় ১৫ লাখ টাকার সহায়-সম্পদ উদ্ধার করতে সক্ষম হয়।
এ ঘটনায় সর্বস্বান্ত হয়েছে প্রায় ২৫টি দরিদ্র পরিবার। তবে সর্বশেষ তথ্যে কোনো ধরণের প্রাণহানির খবর পাওয়া যায়নি।
