জঙ্গি হামলার আশঙ্কায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জম্মু ও কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার পর ভারতের গোয়েন্দা সংস্থা মনে করছে রাজধানীতেও জঙ্গি হামলা হতে পারে। শনিবার সকালে নয়াদিল্লির বিমানবন্দও, রেল স্টেশন, বাস টার্মিনাল, মেট্রো স্টেশন ও বিভিন্ন শপিং মলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খবর কলকাতা টোয়েনটিফোর ডটকমের।
