ইয়েমেনে ড্রোন হামলায় ৯ জঙ্গি নিহত

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৪, ১৭:২৬
 
ইয়েমেনের দক্ষিণপূর্বাঞ্চলে শনিবার ভোরে এক ড্রোন হামলায় সন্দেহভাজন ৯ আল-কায়েদা জঙ্গি নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তা ও উপজাতীয় সূত্রে একথা জানানো হয়েছে। খবর এএফপি’র।
গত মাসের শেষ দিকে ইয়েমেনের যে অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী ব্যর্থ অভিযান চালায় সে স্থানেই এই হামলা করা হয়। জঙ্গিদের হাত থেকে একজন জিম্মিকে উদ্ধারে গতমাসের ওই অভিযান চালানো হয়। এএফপি