সর্বশেষ ফরাসি জিম্মি সার্গেই লাজারেভিক বুধবার দেশে ফিরেছেন। তিনি মালিতে ইসলামপন্থী জঙ্গিদের হাতে বন্দি ছিলেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। খবর এএফপি’র।
একটি বিমানে করে ৫১ বছর বয়সী সার্গেইকে বহনকারী বিমানটি প্যারিসের কাছেই একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে।
উল্লেখ্য, ২০১১ সালের ২৪ নভেম্বর মালিতে সশস্ত্র জঙ্গিরা তাকে অপহরণ করে।
