পাকিস্তানের পেশোয়ারে স্কুলে হত্যাযজ্ঞ চালানো তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ ধরণের আরো হামলা চালানোর হুমকি দিয়েছে। মঙ্গলবার সেনাবাহিনী পরিচালিত ওই স্কুলটিতে অস্ত্রধারী জঙ্গিদের হামলায় ১৪১ জন নিহত হয়েছে, যাদের ১৩২ জনই শিশু।
জঙ্গিদের ছবি প্রকাশ করার পাশপাশি টিটিপি’র পক্ষ থেকে এক বিবৃতিতে তাদের এই হামলা সঠিক ছিল দাবি করে বলা হয়, “পাকিস্তানের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে তাদের যোদ্ধাদের নিরাপরাধ শিশু ও পরিবারের সদস্যদে হত্যা করে আসছে।”
বিবৃতিতে এ ধরনের আরো হামলা চালানোর হুমকি দেন টিটিপি মুখপাত্র মোহাম্মদ খুরাসানি। পাকিস্তানের বেসামরিক জনগণকে সমস্ত সামরিক প্রতিষ্ঠান থেকে দূরে থাকার ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন তিনি।
