ইউরোপীয় ইউনিয়নের জেনারেল কোট বুধবার এক বিবৃতিতে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে ফিলিস্তিনের ইসলামি আন্দোলনের দল হামাসের নাম বাদ দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে ।
জেনারেল কোর্ট বিবৃতিতে বলেছে, হামাসের কার্যকলাপ যাচাইয়ের ভিত্তিতে নয় বরং কেবলমাত্র গণমাধ্যম ও ইন্টারনেটের তথ্যের ভিত্তিতেই দলটির নাম সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়েছিল। বিবৃতিতে আরো বলা হয়, হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে বিবেচনা করার আগে তথ্য যাচাই করে নেয়া হয়নি। এ ধরনের সিদ্ধান্ত নেয়ার আগে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তথ্যগুলো যাচাই করা উচিত ছিল।
তবে রায়ে আদালত এও বলেছে যে, হামাসের তহবিল তিন মাস জব্দ রাখা যেতে পারে। এতে করে বিষয়টি নিয়ে আরো পর্যালোচনা এবং রায়ের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আপিল করারও সুযোগ থাকবে।
তবে রায়ে আদালত এও বলেছে যে, হামাসের তহবিল তিন মাস জব্দ রাখা যেতে পারে। এতে করে বিষয়টি নিয়ে আরো পর্যালোচনা এবং রায়ের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আপিল করারও সুযোগ থাকবে।