পাকিস্তানে চার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। রবিবার ফয়সালাবাদে জেলা কারাগারে বেসামরিক এই চার নাগরিকের ফাঁসি কার্যকর করা হয়।
সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফের ওপর হামলায় জড়িত থাকার দায়ে তাদের ফাঁসির আদেশ দেয় আদালত।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, জুবায়ের আহমেদ, রাশিদ কোরেয়শী, গুলাম ভাট্টি এবং রাশিয়ান নাগরিক আখলাক আহমেদ। খবর এনডিটিভির।
