ভারতরত্ন পাচ্ছেন বাজপেয়ি-মদনমোহন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ১৫:৩৯
 
ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি ও মুক্তিসংগ্রামী মদনমোহন মালব্য। বুধবার ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে এই ঘোষণা দেয়া হয়েছে। 
রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মদনমোহন মালব্যকে (মরণোত্তর) ও অটল বিহারি বাজপেয়িকে ভারতরত্ন পুরস্কার দেয়া হবে।
বৃহস্পতিবার বাজপেয়ির ৯০ তম জন্মদিন। জন্মদিনের আগেই তার নামে দেশের সর্বোচ্চ সম্মান ঘোষণা হল। 
দীর্ঘদিন ধরেই অটল বিহারি বাজপেয়িকে ভারতরত্ন দেয়ার পক্ষে সুপারিশ করে এসেছে বিজেপি। নরেন্দ্র মোদি মতায় আসার পর এই দাবি আরো জোরালো হয়। সূত্র: জি-নিউজ ও এনডিটিভি।