আইএস বিরোধী যোদ্ধাদের ওপর হামলায় নিহত ২১

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ২১:১৬
 
বাগদাদের দক্ষিণাঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলাকারী সুন্নি যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালালে অন্তত ২১ জন নিহত হয়। জিহাদী গ্রুপ ইসলামিক স্টেট বিরোধী এই সুন্নি যোদ্ধারা এ সময় বেতন তুলতে একত্রিত হয়েছিলেন।
সরকারি সূত্রে জানা গেছে, সাহওয়া নামে পরিচিত এই সুন্নি যোদ্ধাদের ওপর মাদাইন এলাকায় সামরিক বাহিনীর একটি ঘাঁটির কাছে চালানো এই হামলায় আরো অন্তত ৪৮ জন আহত হয়। -এএফপি