সেলফি তুলতে মানুষ কতো কিছুই না করেছে। এমনকি এর জন্য প্রাণ গেছে অনেকের। এবার এই জ্বরে আক্রান্ত হলো চীনের একদল চিকিৎসক। যেখানে সেখানে নয়, একেবারে অপারেশনের টেবিলে রোগীকে রেখে সেলফি তুলেছেন তারা। এজন্য অবশ্য শাস্তিও পেতে হয়েছে তাদের।
ছবিটিতে দেখা গেছে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সাংসির একটি হাসপাতালের চিকিৎসকরা অজ্ঞান এক রোগীকে অপারেশনের টেবিলে রেখেই হাসিমুখে সেলফি তুলেছে।
ছবিটি তুলে তারা সেখানে ক্ষান্ত হননি। এগুলো পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এটিকে সহজভাবে নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্ত চিকিৎসকদের মধ্যে তিনজনকে বরখাস্ত করা হয়েছে ও বাকিদের সতর্ক করে দেয়া হয়েছে। সূত্র: সিনহুয়া।
