কেউটের বিষাক্ত ছোবলে প্রাণ গেল বাঘের

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ১৭:৪৪
 
ভারতের ইন্দোরের চিড়িয়াখানায় কালকেউটে সাপের ছোবলে এক সাদা বাঘের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চিড়িয়াখানা কর্তৃপক্ষ লক্ষ্য করেন, সাদা বাঘটির নাক থেকে গলগল করে রক্ত বেরুচ্ছে। মুখ ঢেকে গেছে গাঁজলায়। এ অবস্থায় চিকিৎসকরা বাঘটির চিকিৎসার জন্য ছুটে আসেন। কিন্তু, তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়। মারা যায় রাজন নামের বাঘটি।
 
প্রাথমিক তদন্তে জানা গেছে খাঁচার মধ্যে একটি কালকেউটের সঙ্গে যুদ্ধ করতে গিয়েই অকালে প্রাণ গেল রাজনের। ইন্দোর চিড়িয়াখানার প্রধান ডঃ উত্তম যাদব জানিয়েছেন, বাঘটির খাঁচায় ঢুকে পড়েছিল সাপটি। দু'জনের মধ্যে লড়াই বেধে যায়। সাপটি রাজনকে ছোবল মারলে তার মৃত্যু হয়। বাঘের সঙ্গে যুদ্ধ করে কেউটেও বর্তমানে গুরুতর আহত।’ ইন্দোরের একটি পশু হাসপাতালে বাঘটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। খবর বাসসের।