১৯৩০ সালে প্রথম ধারাবাহিক অস্কার বিজয়ী অভিনেত্রী লুসি রেইনার আর নেই। জার্মানে জন্ম নেয়া এই তারকা ১০৪ বছর বয়সে লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর বিবিসি’র।
একাডেমি পুরস্কার’র ইতিহাসে ১৯৩৬ এবং ১৯৩৭ সালে মাত্র পাঁচ অভিনেতার মধ্যে সেরা অভিনেত্রীর কৃতিত্ব অর্জনকারী ব্যক্তিত্ব লুসি রেইনার। IMG0
অর্জনগুলো লুসিকে হলিউড সিনেমার স্বর্ণ যুগে শক্তি জুগিয়েছিল। কিন্তু ১৯৪৩ সালে তার সর্বশেষ মুখ্য সিনেমা নির্মাণের সময় এটা অভিশাপও ছিল।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি লন্ডনে বসবাস করে সিনেমা এবং টিভিতে অনিয়মিত অনুষ্ঠানে কাজ করে যান।
রেইনার ১৯৮৪ সালে দ্য লাভবোট (The Loveboat) আমেরিকার টিভি সিরিজে কাজ করেন।
