আগামী পহেলা এপ্রিলে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য হবে ফিলিস্তিন। জাতিসংঘের তথ্য কার্যালয় গতকাল বুধবার এ কথা জানিয়েছে। খবর রয়টার্সের।
ইতিমধ্যে আইসিসিতে যোগ দেওয়ার লক্ষ্যে সম্প্রতি নেদারল্যান্ডসের দ্য হেগে রোম সনদে স্বাক্ষর করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
তবে বিশ্লেষকেরা মনে করছেন, ফিলিস্তিনের এ পদক্ষেপ তাদের জন্য আরও মারাত্মক হতে পারে। কারণ এ পদক্ষেপটি ইসরায়েলকে আরও রাগান্বিত করতে পারে। ফলে ‘পাল্টা আঘাতের’ আশঙ্কা বাড়তে পারে। এদিকে ওয়াশিংটন ও তেলআবিব এই উদ্যোগের বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, এতে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তি সম্পাদনের পথ বিঘ্নিত হবে।