মিশরে একজন অবিবাহিত নারীর রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর বিষয়ে সামাজিক যেসব সংস্কার আছে তা ভেঙে দিতে চেয়েছেন কায়রোর এক তরুণী। বিয়ের পোশাক পরে রাজধানী কায়রোর বিভিন্ন জায়গায় হেঁটেছেন তিনি। বুধবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঐ তরুণীর নাম সামা হামদি (২৭)। অবিবাহিত কোনো নারীর প্রতি সমাজের যেসব নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে এর মধ্য দিয়ে সেগুলোর ওপরেই সামা আলোকপাত করতে চেয়েছেন।
IMG0
রাজধানীর বিভিন্ন এলাকায় মাটিতে ছুঁয়ে গেছে এরকম লম্বা সাদা একটি বিয়ের পোশাক পরে এক বছর সময় ধরে তার ছবি তোলা হয়েছে।ত্ তার মুখের কিছুটা অংশও পর্দায় ঢাকা ছিল।
সামা হামদি একজন ইন্টেরিয়র ডিজাইনার। পারফরমেন্স আর্টের ওপর মাস্টার্স করছেন। তিনি বলেছেন, কখন তিনি বিয়ে করবেন সেটা নিয়ে তার পরিবারের সাথে বহুবার বিত্লা হয়েছে।
সামা বলেছেন, আপনি কতোটা সফল সেটা কোনো বিষয় না বিষয় হলো আপনি বিবাহিত কিনা। মনে হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেন এর জন্যেই মেয়েদের জন্ম হয়েছে। সমাজ দেখতে চায় আপনি বিয়ে করেছেন কী না এবং আপনার সংসার আছে কী না।
বিয়ের পোশাক পরে তার ঘুরে বেড়ানোর একটি ভিডিও সম্প্রতি একটি পুরস্কারও জিতে নিয়েছে।
মিশরে বহু নারী কুড়ির পরেও অবিবাহিত থাকেন। ২০১১ সালের সরকারি এক পরিসংখ্যানে দেখা গেছে যে প্রায় ৯০ লাখ মানুষ বিয়ে না করেই ৩৩ বছরে পৌঁছেছেন এবং তাদের অর্ধেকই হচ্ছেন নারী।
