সৌদির নতুন বাদশা সালমান নীতি বদলাবেন না

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৫, ২২:৩২


সৌদি আরবের নতুন বাদশাহ সালমান বিন আবদুল-আজিজ আল সউদ বলেছেন, তিনি তার পূর্বসুরী প্রয়াত বাদশাহ আবদুল্লাহর নীতিই অনুসরণ করবেন। বেশ কিছুদিনের অসুস্থতার পর বৃহস্পতিবার বাদশাহ আবদুল্লাহ মারা যান। নতুন বাদশাহ সালমান মুসলিম আরব দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির আহ্বান জানিয়েছেন।
তিনি ক্ষমতাসীন হবার পর মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ পদগুলোতে বড় কোন পরিবর্তন আনেন নি। তবে তিনি নিজে বাদশাহ হবার আগে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাতে তার পুত্র মোহাম্মদ বিন সালমান নিযুক্ত হচ্ছেন বলে জানা গেছে।
অন্যদিকে বাদশা আবদুল্লাহ মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট ওবামা এবং ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট শিন পেরেজসহ বিভিন্ন দেশের নেতা শোকবার্তা পাঠিয়েছেন। বাহরাইন ও জর্ডন ৪০ দিনের শোক পালনের কথা ঘোষণা করেছে। খবর বিবিসি।