সিগারেট বাট ছুড়ে মারায়...

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৫, ১০:৩৬

সিগারেট নয়, সিগারেটের বাট ছুঁড়ে মারায় কড়া মাশুল দিতে হলো সিংগাপুরের এক নাগরিককে। তাকে ১৫ হাজার মার্কিন ডলারের বেশি যা বাংলাদেশি মুদ্রায় ১২ লাখের কিছু বেশি টাকা গুনতে হবে।

সিংগাপুরের জাতীয় পরিবেশ সংস্থা জানিয়েছে, ৩৮ বছর বয়সী ওই ব্যক্তিকে ১৫ হাজার ৮৩৬ ডলার জরিমানা দিতে হবে। তার বিরুদ্ধে অ্যাপার্টমেন্টের বাসিন্দারা সংস্থায় অভিযোগ করে এবং সিসিটিভি ক্যামেরায় তার প্রমাণও পাওয়া যায়।   বাসিন্দাদের অভিযোগ তদন্ত করতে একটি তদন্ত কমিটিও করা হয়। কমিটি জানায়, গত বছরের ১৩ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত ৩৪ বার জানালা দিয়ে সিগারেটের বাট নীচে ছুঁড়ে মারে যা অন্য অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের বাসায় গিয়ে পড়ে। পরিবেশ সংস্থা জানিয়েছে, ওই ব্যক্তিকে কেবল জরিমানা দিলেই হবে না, তাকে পাঁচ ঘণ্টার কমিউনিটি সার্ভিসও দিতে হবে। সংস্থাটি জানায়, তারা ওই এলাকায় প্রায় ৬শত’ ক্যামেরা বসিয়েছে। - ইউপিআই