মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ বিমানটির সন্ধানে দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর, আন্দামান সাগর কোথাও অনুসন্ধান বাদ ছিলোনা। কোথাও মেলেনি বিমানটির খোঁজ। তবে ৫৩ বছর আগে হারিয়ে যাওয়া একটি বিমান কিন্তু ঠিকই খুঁজে পাওয়া গেছে। বিমানটির সন্ধানে এতো ব্যাপক অনুসন্ধানও করতে হয়নি। ১৯৬১ সালে চিলিতে নিখোঁজ ঐ বিমানটি খুঁজে পেয়েছে একদল পর্বতারোহী। বৈরি বাতাসের সাথে যুদ্ধ করে ঐ পর্বতারোহী দল লক্ষ্যে পৌঁছে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পান। নিখোঁজ বিমানে থাকা যাত্রীদের দেহাবশেষও চোখে পড়ে তাদের। দ্য ল্যান চিলি ডগলাস ডিসি-৩ নামের বিমানটি ১৯৬১ সালের ৩ এপ্রিল ২৪ জন আরোহী নিয়ে যাত্রা শুরু করেছিলো। নিহতদের মধ্যে ৯ জনই গ্রিন ক্রস ফুটবল দলের সদস্য ছিলেন। রাজধানী সেন্টিয়াগো থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত আন্দেজ পর্বতমালা। বিমানটির খোঁজ পাওয়ার পর নিহতদের স্বজনরা এখন সেখানে গিয়ে প্রিয় মানুষের জন্য একটু প্রার্থনা করার দাবি জানাচ্ছেন।-রয়টার্স
