রাশিয়ার বিরোধী নেতা বরিস নেমত্সভকের প্রতি শ্রদ্ধা জানাতে মস্কোর রাজপথে নামবে হাজারো জনতা। রবিবার তারা রাস্তায় নামবেন বলে জানিয়েছে বিবিসি।
গত শুক্রবার রাতে ক্রেমলিনের কাছাকাছি একটি সেতু পার ৫৫ বছর বয়সী সাবেক উপ-প্রধানমন্ত্রী নেমত্সভকে গুলি করে হত্যা করা হয়।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মস্কোতে আজ যুদ্ধবিরোধী এক সমাবেশে নেমত্সভকের নেতৃত্ব দেয়ার কথা ছিল। এখন তার সমর্থকেরা আজ শোকমিছিল করবেন।
বিরোধী সমর্থকেরা আজ স্থানীয় সময় বেলা দুইটার দিকে মস্কোর কেন্দ্রস্থলে জড়ো হবেন। এরপর তারা সেখান থেকে শোক মিছিল নিয়ে নেমত্সভকের নিহত হওয়ার স্থানে যাবেন। মিছিলে ৫০ হাজারেও বেশি মানুষ অংশ নিতে পারে বলে ধারণা করছেন আয়োজকরা।
