চীনে বন্য পান্ডার কামড়ে গুরুতর আহত ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে শেষ পর্যন্ত ৮০ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়েছে স্থানীয় বন কর্তৃপক্ষ। উত্তর পশ্চিম চীনে এক বুনো পান্ডাকে ধরার চেষ্টায় স্থানীয় বনবিভাগের কর্মকর্তারা তাকে তাড়া করলে পান্ডাটা গুয়ান কুয়ানঞ্জহির খামারে গিয়ে ঢোকে।
খবরে বলা হয়, পান্ডাকে এগিয়ে আসতে দেখে গুয়ান থতমত খেয়ে দাঁড়িয়ে পড়েন এবং পান্ডা তার বাঁ পায়ে জোরালো কামড় বসায়। গুয়ান, ‘তার কামড়ের যন্ত্রণা ছিল অসহ্য- সঙ্গে সঙ্গে রক্তে আমার পা ভেসে যায়।’
পরে গোটা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার জন্য গুয়ান স্থানীয় বন ও বন্যপ্রাণী কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। তবে এই ক্ষতিপূরণেও সন্তুষ্ট গুয়ান।
