শিগগিরই ফিরবে রাহুল: সোনিয়া গান্ধী

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ১৩:১৬
 
কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন, তার ছেলে ও দলের সহ-সভাপতি রাহুল গান্ধী শিগগিরই ফিরবে। শনিবার রায়বারেলি ও আমেথিতে সফরকালে তিনি এই কথা বলেন। খবর: এনডিটিভির।
আমেথিতে এক প্রশ্নের জবাবে সোনিয়া গান্ধী বলেছেন, ‘রাহুল শিগগিরই ফিরবে এবং ফিরে এসে সে আপনাদের সামনে উপস্থিত হবে।
আমেথির জনগণ সেখানে রাহুলের ভ্রমণের প্রত্যাশা করেছিলেন। এ বিষয়ে সোনিয়া গান্ধী বলেন, ‘আমি এখানে আছি এবং রাহুল ও প্রিয়াংকার অর্ধেক সত্তা হিসেবে আমি এখানে আছি। আমরা একটা পরিবার। রায় বারেলি আর আমেঠি আলাদা কোনো বিষয় নয়। দুটোই আমাদের নির্বাচনী এলাকা। আমরা এখানে কাজ করি, তাই এটা আমাদের বাড়ি।
গত ১৬ ফেব্রুয়ারি থেকে রাহুলের অনুপস্থিতির কারণে কিছুদিন আগেই স্থানীয় সংসদ সদস্য রাহুল গান্ধীকে ‘নিরুদ্দেশ’ ঘোষণা করে পোস্টার পরেছিল আমেঠির স্টেশন, বাসস্টপ, বাজারে। এরপরই সেখানে সফর করেন কংগ্রেস সভাপতি।