রানওয়ে থেকে ছিটকে পড়ল এয়ার কানাডার বিমান

আপডেট : ২৯ মার্চ ২০১৫, ১৭:০২
 
 
কানাডার নোভা স্কোশিয়ার হ্যালিফ্যাক্স স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়েছে এয়ার কানাডার একটি বিমান। স্থানীয় সময় রবিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ৩২০ এয়ারবাসটি ১৩২ জন যাত্রী নিয়ে টরেন্টো থেকে আসছিল। এদের মধ্যে সামান্য আহত ২৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। অবতরণের সময় বিমানটি একটি পাওয়ার পাইলনের সঙ্গে ধাক্কা লেগে রানওয়ে থেকে ছিটকে পড়ে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,  সেখানে ভারি তুষারপাত হচ্ছিল ও দৃশ্যমানতা ছিল খুবই কম।