ভূমিকম্পের কারণে ভারতের বিহারে ১৪ জন নিহত হয়েছেন। শনিবার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সচিব এই তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মতিহারে চারজন, সীতামারীতে চারজন, দারভাঙ্গাতে তিনজন ও ছাপড়াতে একজন মারা গেছেন।
বিজেপির জ্যেষ্ঠ নেতা রাজীব প্রতাপ রুডি বলেছেন, এদিকে উত্তরাঞ্চলীয় বিহারের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।
নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে অন্তত ১১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সেখানে অসংখ্য ভবন ধসে গেছে।
