হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সিরীয় শরণার্থীদের সহযোগিতা করতে এবং তাদের নিরাপত্তা দিতে আইনী পন্থার ওপর গুরুত্বারোপ করেছেন। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, জোলি জাতিসংঘ শরণার্থী হাইকমিশনের বিশেষ দূত।
হলিউডের ওই তারকা অভিনেত্রী তার বক্তৃতায় বলেন, ‘পৃথিবীর ধনী মহাদেশের দ্বারপ্রান্তে হাজারো শরণার্থীদের ডুবে মরা দেখাটা বিরক্তিকর। চরম হতাশার ছাড়া কেউই এইভাবে নিজের সন্তানের জীবনের ঝুঁকি নেয় না।’ তিনি আরো মন্তব্য করেন, ‘যদি আমরা সংঘাত বন্ধ করতে না পারি, তাহলে শরণার্থীদের সহযোগিতা করা এবং নিরাপত্তায় আইনী ব্যবস্থা দেয়ার একটি অপরিহার্য দায়িত্ব আছে আমাদের।’
জোলি বলেন, ‘সরাসরি তাদের দুর্দশা এবং ওই অঞ্চলে থাকা এর প্রভাবগুলো দেখতে আমি নিরাপত্তা পরিষদকে সিরীয় শরণার্থীদের পরিদর্শন করার অনুরোধ করি।’ তিনি আরো বলেন, ‘শরণার্থীরা (নিরাপত্তা) পরিষদে আসতে পারে না, তাই অনুগ্রহ করে তাদের কাছে যান।’
