আইএস প্রধান আবু বাকর আল-বাগদাদি মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে রেডিও ইরান।
ভারতের রাষ্ট্রীয় অল ইন্ডিয়া রেডিও, রেডিও ইরানের বরাত দিয়ে এরকম একটি টুইট করেছে। গত সপ্তাহে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে বলা হয়েছিল, গত মাসে মার্কিন বিমান হামলায় গুরুতর আহত হয়েছেন বাগদাদি।
গুরুতর আহত হওয়ায় আইএসের নেতৃত্ব দেয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না। গত বছরও বাগদাদির আহত হওয়ার একটি খবর পাওয়া গিয়েছিল। কিন্তু, সেই খবরের সত্যতা নির্ভরযোগ্য কোন মাধ্যম থেকে নিশ্চিত হওয়া যায়নি।
আবু বাকর অল-বাগদাদির নেতৃত্বে গতবছর থেকে ইরাক ও সিরয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে এই ইসলামিক জঙ্গি গোষ্ঠী। দিন দিন বাড়তে থাকে তাদের নৃশংস কর্মকাণ্ড।
বাঘদাদি সাধারণত প্রকাশ্যে খুব কমই এসেছেন। গতবছর জুলাইয়ে একটি মসজিদে দেখা যায় তাকে। সেখানে তিনি সারা বিশ্বের মুসলমানদের নিয়ে 'খেলাফত' গঠন করার ঘোষণা দেন।
মার্কিন যুক্তরাষ্ট্র আল-বাঘদাদির মাথার পিছনে ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। সূত্র: জিনিউজ
