লেবার নেতা এড মিলিব্যান্ডের পদত্যাগ

আপডেট : ০৮ মে ২০১৫, ১৮:৪০
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে পরাজিত হওয়ার পর লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টির কাছে পরাজিত হয়ে মিলিব্যান্ড এ সিদ্ধান্ত নেন।
 
দলের বৈঠকে মিলিব্যান্ড বলেন, ব্রিটেনের একটি শক্তিশালী লেবার পার্টি দরকার। যে দলটি এ পরজায়ের পরও উঠে দাঁড়াতে পারবে। যাতে করে দলটি আবারো জনগণের সেবায় আত্মনিয়োগ করার জন্য একটি সরকার গঠন করতে পারে। আর এখন  অন্য কারো দলের নেতৃত্ব  গ্রহণ করে দলকে সামনে এগিয়ে নেয়ার সময়। সুতরাং আমি পদত্যাগ করছি।