শিশুর অশ্লীল ছবি তোলায় ১৯৯ বছরের কারাদণ্ড!

আপডেট : ১৪ মে ২০১৫, ১৪:৩৮
 
শিশুর অশ্লীল ছবি তোলার দায়ে এক মার্কিন নাগরিককে ১৯৯ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মায়ের সম্মতিক্রমে তিনি একটি মেয়ে শিশুর অশ্লীল ছবি তুলেছিলেন বলে জানিয়েছে মেক্সিকান কর্তৃপক্ষ। বুধবার এই তথ্য জানানো হয়। খবর: এএফপির।
 
কারাদণ্ডের পাশাপাশি ঐ ব্যক্তিকে ৯৬ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে।
 
মেক্সিকোর প্রসিকিউটরের অফিস থেকে বলা হয়েছে, ঐ ব্যক্তিকে মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য কোলিমার মানসানিল্লো এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি একটি শিশুর অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে প্রকাশ করেছেন। তবে ঐ ব্যক্তির নাম বা শিশুটির বয়স প্রকাশ করা হয়নি।
 
১৮ বছরের কম বয়সী মেয়ের অশ্লীল ছবি তোলার অনুমতি দেয়ায় শিশুটির মাকেও সাজা দেয়া হয়েছে।